৮ মে ২০২৬ - ১৯:৩৫
যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করা হয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেছেন, সন্ত্রাসী মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইব্রাহিম যুলফাকারি বলেন:আগ্রাসী, সন্ত্রাসী ও দস্যু মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের উপকূলীয় জলসীমা থেকে জাস্ক অঞ্চল হয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসরমান একটি ইরানি তেলবাহী জাহাজ এবং একই সঙ্গে হরমুজ প্রণালীতে প্রবেশরত আরেকটি জাহাজে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের সামনে হামলা করেছে। একই সময়ে তারা কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপের উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালায়। 

যুলফাকারি আরও জানান, মার্কিন জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে হরমুজ প্রণালীর পূর্বাংশ ও চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানরত মার্কিন সামরিক জাহাজগুলোর ওপর হামলা চালানো হয়েছে এবং তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী ও আগ্রাসী আমেরিকা এবং তার মিত্রদের জেনে রাখা উচিত ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই শক্ত অবস্থানে রয়েছে এবং যেকোনো আগ্রাসন ও হামলার দৃঢ় ও কঠোর জবাব দেবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha